মনোহরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৬০ বস্তা চালসহ ডিলার পলাতক
১১ এপ্রিল ২০২২, ০২:৫৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৬০ বস্তা চাল কালো বাজারে বিক্রি করে এক সপ্তাহ ধরে পলাতক রয়েছেন ডিলার। পলাতক ডিলারের নাম মতিউর রহমান মতিন। তিনি মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গাজিউর রহমানের ছেলে এবং ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। তার স্ত্রী সখি আক্তার একই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল বিষয়টি নিশ্চিত করেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, গত রবিবার ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী সকাল ১১টার দিকে খিদিরপুর বাজারে মতিন ডিলারের স্টোর রুম থেকে উপকারভোগিরা চাল নিতে আসেন। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পর ডিলারের দেখা না পেয়ে তাঁর বাড়িতে খুঁজতে যান। পরে জানতে পারেন ডিলার মতিন খাদ্য গোদাম থেকে গত ৪ এপ্রিল চাল উত্তোলন করে স্টোরে না এনে কালো বাজারে বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে গেছেন।
খিদিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল বলেন, ‘সে যাতে বিদেশে পালাতে না পারে সেজন্য প্রশাসনকে জানানো হয়েছে।
উপজেলা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরুজ মিয়া বলেন, গত ৪ এপ্রিল ডিলার মতিন খাদ্য গোদাম থেকে চাল উত্তোলন করেছেন। পরবর্তীতে তার সঙ্গে আমাদের কোন যোগাযোগ নেই।’
এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাসেম বলেন, ‘বিষয়টি চেয়ারম্যান সাহেব আমাকে জানিয়েছেন। নীতিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি