মনোহরদীতে পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, ৬ জন আটক
২২ জানুয়ারি ২০২২, ০৯:৫৩ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে ছুটিতে নিজ বাড়িতে এসে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। (২১ জানুয়ারি) গতকাল শুক্রবার সকালে জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে বন্ধুরে সাথে বারবিকিউ পার্টিতে খাবার পর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহত পুলিশ কনস্টেবল মিজানুর রহমান (২৫) মনোহরদী উপজেলার মনতলা এলাকার বকুল মিয়ার ছেলে। তিনি সিলেটের কানাইঘাট থানায় কনস্টেবলে হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, পাঁচ বছর আগে কনস্টেবল হিসেবে সিলেটের কানাইঘাট থানায় যোগ দিয়ে কর্মরত ছিলেন মিজানুর। গত মঙ্গলবার ছুটিতে মনতলা গ্রামের নিজ বাড়িতে এসে বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুর সাথে বারবিকিউ পার্টিতে অংশগ্রহণ করেন। এসময় বারবিকিউসহ বিরিয়ানি খাবার করার পর অসুস্থত হয়ে পড়লে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বন্ধুরা। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সাজেদুল বারি শাকিল, আশিকুর রহমান ও সাব্বিরসহ মিজানুর রহমানের ৬ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা