মাধবদীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার
০৪ আগস্ট ২০২০, ০৭:১৩ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদী থেকে চাঞ্চল্যকর নারী ধর্ষণ মামলার পলাতক আসামী রুহেল আহমেদ (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (০৩ আগস্ট) সন্ধ্যায় মাধবদী থানাধীন ছোট মাধবদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুহেল সিলেট জেলার কানাইঘাট থানার মনিপুর গ্রামের আবদুল মতিনের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি’র এর একটি আভিযানিক দল মাধবদী থানাধীন ছোট মাধবদী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে চাঞ্চল্যকর নারী ধর্ষণের এজাহারনামীয় পলাতক আসামী রুহেল আহমেদকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণ মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১২ নভেম্বর অনুমান দুপুরে রুহেল আহমেদ তার কাম-প্রবৃত্তি চরিতার্থ করার উদ্দেশ্যে ভূক্তভোগী নারীকে তার বাড়ীর উত্তর পাশে সবজি বাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একই সাথে এই বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভূক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি দেয়। পরবর্তীতে ভূক্তভোগীর পিতা বাদী হয়ে সিলেট জেলার কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১)/৩০ ধারায় একটি নিয়মিত মামলা করেন।
মামলা হওয়ার পর অভিযুক্ত গা ঢাকা দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায় আসামী রুহেল। এরই প্রেক্ষিতে র্যাব-১১ কর্তৃক গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল ছোট মাধবদী এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত এজাহারনামীয় পলাতক আসামী রুহেল আহমেদ’কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ