মাধবদীর নুরালাপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন
০৬ জুলাই ২০২০, ০৪:৫৮ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ এএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাধবদী থানা পুলিশের আয়োজনে সোমবার (০৬ জুলাই) বেলা ১১ টায় নুরালাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ কার্যক্রমের উদ্বোধন করেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন নুরালাপুর ইউপি চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সাল, মাধবদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ, নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সানাউল্লাহ মোল্লা, নুরালাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সাল বিন ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, নুরালাপুর ইউপি সচিব মো: লোকমান হোসেন, নুরালাপুর ইউপি মেম্বার রাশিদা বেগম, ইসহাক মিয়া, আমীর হোসেন প্রমুখ।
“মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানে জনগণকে পুলিশের সাথে সম্পৃক্ত করে সমাজ থেকে অন্যায় অবিচার নির্মূলের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নুরালাপুরে বিট পুলিশিং কার্যক্রমের দায়িত্ব পালন করবেন উপ পরিদর্শক সুবল চন্দ্র পাল ও সহকারী উপ পরিদর্শক মো: জাকির হোসাইন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা