মাধবদীতে পরিবেশ দূষণের দায়ে দুটি শিল্পকারখানাকে ৪ লাখ টাকা জরিমানা
২৩ জানুয়ারি ২০২০, ০৭:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিল্পাঞ্চল মাধবদীতে পরিবেশ দূষণের দায়ে দুটি শিল্পকারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অর্থদণ্ডপ্রাপ্ত কারখানা দুটো হলো-মাধবদীর দক্ষিণ বিরামপুরের আমেনা টেক্সটাইল এন্ড সাইজিং মিল ও আলগী ইসলামাবাদ এলাকার জুয়েল টেক্সটাইল।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালনা করে নরসিংদী জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তর।
এসময় নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিনা আক্তার, রইছ রেজোয়ানসহ পরিবেশ অধিদপ্তর ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া জানান, আমেনা টেক্সটাইল এন্ড সাইজিং মিল ও জুয়েল টেক্সটাইল এন্ড সাইজিং মিলে গ্যাস ও ডিজেলের পরিবর্তে কাপড়ের জুট পুড়িয়ে ব্রয়লার চালানো হচ্ছিল। এসময় পৃথকভাবে দুটি কারখানাকে ২ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। পরে অভিযুক্ত সাইজিং মিল দুটি আর্থিক জরিমানার টাকা পরিশোধ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা