মাধবদীতে গণধর্ষণ মামলার আসামি তিন দিনের রিমান্ডে
১০ ডিসেম্বর ২০১৯, ১০:১৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৫৭ পিএম
গণধর্ষণ মামলার আসামী মোতালিব
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে মোতালিব (২৭) নামের গণধর্ষণ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাধবদী শহরের কলেজ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাধবদী থানার উপপরিদর্শক মীর কায়েস সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন।
মঙ্গলবার দুপুরে তিন দিনের রিমান্ড চেয়ে তাকে নরসিংদীর আদালতে তোলা হয়। আদালত মোতালিবের তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন। মোতালিব মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নের নিয়র আলী ছেলে ।
পুলিশ বলছে, এ ঘটনায় ধর্ষিত ওই কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার অন্য আসামীরা হলেন, মহিষাশুড়া ইউনিয়নের বালুচর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে আমনুল্লা (৩২), রুহুল মিয়ার ছেলে শামিম (৩২), মৃত ইদ্রিস আলীর ছেলে ইমরান (৩৪), এমিল মিয়ার ছেলে মো. শাওন (২৩)।
মামলার এজাহার বলছে, গত ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় মাধবদীর আনন্দী এলাকায় রিকশায় থাকা ১৭ বছর বয়সী এক কিশোরীর গতিরোধ করে একদল যুবক। পরে তাকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় জোর করে তুলে নিয়ে মহিষাশুড়া ইউনিয়নের বউত্তাদির ব্রীজ সংলগ্ন চর এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে রাত ৯টার দিকে ওই যুবকেরা পালাক্রমে ধর্ষণ শেষে ওই কিশোরীকে ফেলে রেখে চলে যায়। ঘটনা জানাজানি হলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন ওই যুবকেরা। পরে অজ্ঞাত এক যুবক মুঠোফোনে এই খবর জানালে স্বজনরা গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, মামলার প্রধান আসামি মোতালিবকে গ্রেপ্তার করেছে পুুলিশ। তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও