শেখেরচরে কারখানা শ্রমিকের মরদেহ উদ্ধার
০৭ নভেম্বর ২০১৯, ০৬:৪৯ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আরিফ মিয়া (২৪) নামের এক কারখানা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৭) সকালে সদর উপজেলার ভগিরথপুর এলাকার পাকিজা গ্রুপের পাকিজা স্পিনিং মিল লিমিটেড নামের একটি শিল্প প্রতিষ্ঠানের পেছন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মাদক সেবন করে মাতাল অবস্থায় কারখানার ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
কারখানার শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত আরিফ মিয়া মাধবদী থানার দরদরিয়া এলাকার মোখলেসুর রহমানের ছেলে। সে পাকিজা স্পিনিং মিলের ড্রপার শ্রমিক হিসেবে কাজ করত। বসবাস করতো কারখানার স্টাফ কোয়ার্টারে। বুধবার রাতে সহকর্মীদের সঙ্গে নাইট শিফটের ডিউটির কথা বলে কক্ষ থেকে বের হয় সে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে কারখানার পেছনে তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে শেখেরচর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শেখেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল ও ঘটনাস্থল পরিদর্শন শেষে ধারনা করা হচ্ছে, নিহত আরিফ মাদক সেবনের পর কারখানার ছাদ থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে। লাশের শরীরে কোনো আঘাত কিংবা তেমন কাটা ছেড়ার চিহ্ন পাওয়া যায়নি। আর কারখানার ছাদে কয়েক ক্যান ড্যান্ডি (আটা জাতীয় মাদক) পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি