মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু
৩০ অক্টোবর ২০১৯, ০৬:৫২ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলু মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ফজলু মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের মৃত নেকবর আলীর ছেলে ও মাধবদীর ছোট গদাইরচর গ্রামের আউয়াল মিয়ার গরুর খামারের শ্রমিক।
বুধবার (৩০ অক্টোবর) ভোরে নিজের বন্ধকি জমিতে ঘাস কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট গদাইরচর গ্রামের আউয়াল মিয়ার গরুর খামারের শ্রমিক ফজলু মিয়া ভোরে তাদের বালুচর গ্রামের বন্ধকি জমিতে ঘাস কাটতে যায়। এ সময় জেনেসিস ডেইরি অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ ফার্মের ঝুলন্ত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর সরেজমিন ঘুরে দেখা গেছে, পল্লী বিদ্যুতের আবাসিক মিটার ১৩০ ফুটের মধ্যে গ্রাহকের নিজস্ব জায়গায় স্থাপনের নিয়ম থাকলেও অবৈধভাবে প্রায় ৯শ ফুট দূরত্বে অন্যের বাড়িতে স্থাপন করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীদের অনেকই অভিযোগ করেন, বালুচরের গণি মিয়ার ছেলে ও জেনেসিস ডেইরি অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ ফার্মের কেয়ার টেকার সাহেব আলী তার আবাসিক মিটার থেকে বাঁশের খুঁটি দিয়ে লাইন নিয়ে দীর্ঘদিন ধরে প্রায় ৯শ ফুট দূরত্বের ওই ডেইরি ফার্মের কাজকর্ম চালিয়ে আসছেন। ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকার কারণে তারে লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে জানতে চাইলে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির মাধবদী জোনাল অফিসের ডিজিএম মো. মহিউদ্দিন মোশাহেদুল্লাহ বিদ্যুৎস্পৃষ্টে নিহতের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, অন্য বাড়িতে মিটার স্থাপনের বিষয়টি আমার জানা নেই। আবাসিকের সংযোগ নিয়ে কেউ বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহার করলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহতের সত্যতা স্বীকার করে মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, নিহতের লাশটি ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা