মাধবদীতে ৫ হাজার ৩ শত ইয়াবাসহ তিনজন গ্রেফতার
০৯ আগস্ট ২০১৯, ০১:২৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর মাধবদী থেকে ৫ হাজার ৩ শত ৫০ পিস ইয়াবার একটি চালানসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ড হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকার সাইফুল ইসলাম সাঈদ (৩৭), চট্রগ্রামের সাতকানিয়া এলাকার আরিফুল (২৪) ও ইমতিয়াজ (২২)।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (পিপিএম, বার) আব্দুল গাফফার জানান, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নরসিংদীর মাধবদীতে আসবে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাধবদী বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়।
এসময় সন্দেহজনক ওই তিনজনকে আটক করে তাদের দখল হতে ৩ হাজার ৩ শত ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে নরসিংদীসহ আশেপাশের জেলায় ইয়াবা সরবরাহে জড়িত।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ