মাধবদীতে রাতে নিখোঁজ, সকালে নারীর লাশ উদ্ধার
০৮ আগস্ট ২০১৯, ০৩:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর মাধবদীতে খুশি আক্তার (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের একটি বাউন্ডারির ভেতরে পরিত্যক্ত জায়গা থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
নিহত খুশি গতকাল বুধবার রাত ৮ টায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তিনি মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুর মহল্লার মৃত সাহু মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, বুধবার রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি খুশি আক্তার। রাত গভীর হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আশপাশের এলাকা ও স্বজনদের বাড়িতে খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি। পরে সকালে মাধবদী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত জায়গায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গেলে নিহতের পরিবারের লোকজন লাশ সনাক্ত করেন।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবির মামুন বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের সুরতহালে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহতকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত ঘটনাটি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা