মাধবদীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
০৭ জুলাই ২০২৩, ০৫:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম
মাধবদী প্রতিনিধি:
সুইডেনে একটি মসজিদের সামনে পবিত্র কোরআন শরীফ পুড়ানোর প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শাখা। শুক্রবার জুমুআ নামাজের পর এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের জালপট্টি মসজিদ থেকে শুরু হয়ে মাধবদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জালপট্টি মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী থানা, মাধবদী পৌর শাখা, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী থানা ও পৌর শাখার নেতা মোঃ জাফর উল্লাহ খান, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ। এসময় বক্তারা পবিত্র কোরআন শরীফ পুড়ানোর তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনায় জড়িতদের শাস্তি আওতায় আনার দাবি জানান।
তারা বলেন, গত কয়েকদিন পূর্বে সুইডেনে একটি মসজিদের সামনে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফ পুড়নোর ঘটনায় আমরা বাংলাদেশ সরকারের কাছে আশা করবো যেন অতি শীঘ্রই সংসদে নিন্দা প্রস্তাব পাশ করে জাতি সংঘের কাছে পাঠানো হয়। সুইডেন নিঃশর্তে ক্ষমা চাওয়া পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ করে যাবো।
এছাড়াও মাধবদী থানা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগেও পৃথক একটি বিক্ষোভ মিছিল করা হয়। মাধবদী থানা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মুফতী ইহতেশামুল হক কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মুফতী ইসহাক আল গাজীর নেতৃত্বে মিছিলটি কাশিপুর মসজিদ থেকে শুরু করে মাধবদী পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা