মাধবদীতে মেঘনায় গোসলে নেমে নিখোঁজের ২৪ ঘন্টা পর কিশোরের মরদেহ উদ্ধার
১৪ মে ২০২৩, ০২:২১ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর ইমন মিয়ার (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে মাধবদী থানার চর ভাসানিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গতকাল শনিবার দুপুর ১টার দিকে মাধবদী থানার ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে স্রোতের টানে ডুবে নিখোঁজ হয় ইমন মিয়া।
নিখোঁজ ইমন মিয়া মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুরের বাসিন্দা মোঃ কামাল মিয়ার ছেলে।
ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম জানান, গতকাল শনিবার মাধবদীর তিন কিশোর নৌকাযোগে ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় ঘুরতে যায়। এসময় তারা নৌকা থামিয়ে নদীতে গোসলের উদ্দেশ্যে নামে। নামার আগে সাঁতার না জানা থাকলে নদীতে না নামার জন্য নিষেধ করেন প্রত্যক্ষদর্শী স্থানীয়রা। এরপরও তিনজন নদীতে নামার পর নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে।
এসময় চলন্ত একটি নৌকার মাঝি তাদের ডুবে যেতে দেখে একটি ফুটবল ছুড়ে মারলে ফুটবল ধরে ভেসে থাকা আব্দুল্লাহ (১৬) ও সিয়াম (১৫) নামে দুইজনকে উদ্ধার করেন স্থানীয়রা। নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হয় ইমন মিয়া (১৫)। খবর পেয়ে নৌ পুলিশ, মাধবদী মাধবদী ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে আসা ৬ সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করেন। শনিবার দিনভর চলা অভিযানে তার খোঁজ মেলেনি। দ্বিতীয় দফায় অভিযানে রোববার দুপুর ১টার দিকে চর ভাসানিয়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ