মাধবদীতে ব্যবসায়ী নয়ন হত্যা মামলার আসামী গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
২৫ মে ২০২২, ০৪:৪৯ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে বালু ব্যবসায়ী নয়ন হত্যা মামলার প্রধান আসামী শান্তকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাতে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শান্ত মাধবদী থানার চৈায়া উত্তরপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
বুধবার বিকালে সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান এই তথ্য জানান।
তিনি জানান, চৌয়া এলাকার ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। চাঁদার টাকা না দেয়ায় গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে ছুরিকাঘাতে হত্যা শেষে পালিয়ে যায় শান্তসহ অন্যান্য সন্ত্রাসীরা। এই ঘটনায় নিহতের ছোট ভাই হেলাল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় ১৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দখল থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা