মাধবদীতে কাপড়ের গদি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
২৯ এপ্রিল ২০২২, ০৮:৩১ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে একটি পাইকারি কাপড়ের গদি থেকে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সোয়া তিনটায় মাধবদী বাজারের গরুরহাট এলাকার লটপট্টির মেসার্স রাসেল টেক্সটাইলের গদি থেকে উক্ত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
নিহত শ্রমিকের নাম বলরাম চন্দ্র সাহা (৩৬)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌর শহরের উলুকান্দী এলাকার মৃত সূর্যকান্ত সাহার ছেলে।
দোকানের মালিক ওসমান গনি ভুঁইয়া জানান, একমাস আগে বলাই তার দোকানে চাকুরী নেন। তখন থেকে সে এই গদিতে একা ঘুমাতো। বৃহস্পতিবার রাতেও সে স্বাভাবিকভাবে দোকানদারি করেছে। জুমা’র নামাজের আগে দোকান খুলতে গিয়ে ঘরের আঁড়ার সাথে ঝুলন্ত অবস্থায় বলরামের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
তিনি জানান, তার সংসার জীবনে ঝামেলা চলছিলো। স্ত্রী তাদের ৮বছর বয়সী একমাত্র ছেলেকে নিয়ে তার বাবার বাড়িতে থাকতো। এসব নিয়ে সে কিছুটা মানসিকভাবে অস্থির ছিলো।
নিহতের বড়ভাই প্রশান্ত সাহা এর সত্যতা নিশ্চিত করে জানান, আয়- উপার্জন নিয়ে সংসার জীবনে স্ত্রীর সাথে বলরামের সম্পর্কের অবনতিতে সে নিজের বাড়ি বা শ্বশুর বাড়ি না গিয়ে কর্মস্থলেই ঘুমাতো। হঠাৎ ভাইয়ের এমন মৃত্যুতে তিনি শোকে ভেঙে পড়েন।
মাধবদী থানার এসআই মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার রাতের কোনো একসময় তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত সাপেক্ষে মৃত্যুর রহস্য জানা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ