পাঁচদোনায় ১৫ লাখ টাকার মোবাইল চুরি
১৬ এপ্রিল ২০২২, ০৮:৩২ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পিএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনার একটি মোবাইল ফোন বিক্রির দোকান থেকে প্রায় ১৫ লাখ টাকার মোবাইল চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৭টায় পাঁচদোনা মোড়স্থ মুক্তিযোদ্ধা আঃ হাই মার্কেটের একটি দোকানে এই চুরি ঘটনা ঘটে।
ওই দোকান থেকে তালা ভেঙ্গে ১১২টি মোবাইল ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় চোর চক্রটি। এ বিষয়ে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মোবাইল দোকানের মালিক মোঃ শাহিন মিয়া অভিযোগে উল্লেখ করেন, সকাল আনুমানিক ৬.৫০-৭.১৫ ঘটিকার মধ্যে আমার মোবাইল দোকান থেকে কে বা কারা তালা ভেঙ্গে ১১২টি মোবাইল ও নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য ১৫ লাখ টাকা।
মোবাইল চুরির ঘটনা সম্পর্কে মাধবদী থানার আওতাধীন পাঁচদোনা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউসুফের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে মামলার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ