মাধবদীতে পৌরকর মেলা অনুষ্ঠিত
১৬ মার্চ ২০২২, ০৬:১০ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে কর মেলা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার আয়োজনে মাধবদী মহাবিদ্যালয় মাঠে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এই মেলা।
পৌরসভার ১২টি ওয়ার্ডকে ৩টি ধাপে বিভক্ত করে এই কর মেলা অনুষ্ঠিত হয়। এতে পৌর নাগরিকরা খুব সহজেই ঝামেলা মুক্তভাবে যেন পৌরকর প্রদান করতে পারেন এমন উদ্যোগ গ্রহণ করা হয়। প্রথম ধাপে ১, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের বাসিন্দাগণ কর প্রদান করতে পারছেন।
কর মেলার উদ্বোধন করেন মাধবদী পৌরসভার মেয়র মো: মোশাররফ হোসেন প্রধান মানিক। এসময় মেয়র বলেন, মেলায় কর প্রদান করা হলে হাল সনের ট্যাক্স এর উপর ১০% ছাড়, বকেয়া পৌর করের উপর সারচার্জ মওকুফ ছাড়াও বকেয়া পৌর করের উপর বিশেষ ছাড়সহ বিভিন্ন সুবিধা দেয়া হবে।
এসময় মাধবদী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দিলীপ কুমার চক্রবর্তী, পৌর সচিব মো: মনিরুজ্জামান, পৌর কাউন্সিলর জাকির হোসেন, নওশের আলী, বাবুল ভূইয়া, কর নির্ধারক আতাউর রহমান, কর আদায়কারী মোগল হোসেন, সহকারী কর আদায়কারী সাহাদাত হোসেন রিপন, মো: আলমগীর হোসেন মাহমুদ, মো: হানিফ শিকদার প্রমুখ আরো উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ