পাঁচদোনায় তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
১৮ জানুয়ারি ২০২২, ০৬:৩৭ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অভিযান পরিচালনা করে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার মাধবদী থানার পাঁচদোনা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১২টা হতে বিকাল ৩টা পর্যন্ত অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১৯ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।
এরমধ্যে রজনীগন্ধা হোটেল এন্ড সুইটমিটকে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। স্টার মেডিসিন কর্নারকে মেয়াদ বিহীন কাটা ঔষধ সংরক্ষণ করায় ৪ হাজার টাকা জরিমানা করে বর্ণিত ঔষধ ধ্বংস করা হয়। এছাড়া দেশবন্ধু হোটেল এন্ড সুইটমিটকে উৎপাদিত খাদ্যদ্রব্য রাস্তার পাশে খোলা অবস্থায় সংরক্ষণ ও ওজনে কারচুপি করায় ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
এসময় অতিরিক্ত ওজনের মিষ্টির প্যাকেট, মেয়াদ বিহীন ঔষধ ধ্বংস করা হয়। অভিযানে মাধবদী থানা পুলিশ ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ নাজমুল হক টুটুল সহায়তা প্রদান করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ