মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর বোরহান মিয়া আর নেই
০৫ জানুয়ারি ২০২২, ০৬:২৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদী পৌরসভা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও পৌরসভার ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ. আর. বোরহান মিয়া আর নেই। গত মঙ্গলবার (০৪ জানুয়ারী) রাত সাড়ে এগারোটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর।
বোরহান মিয়ার ভাতিজা শামিমুল হক জানান, রাত সাড়ে ১১ টার দিকে বোরহান মিয়া মাধবদী পৌর শহরের আনন্দী গ্রামে তার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় পরিবারের সদস্যরা প্রথমে তাকে মাধবদীর প্রাইম হাসপাতালে ও পরে নারায়নগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কার্ডিয়াক এ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ডাক্তার নিশ্চিত করেন।
আজ বুধবার বা’দ যোহর আটপাইকা শাহী ঈদগাহে জানানাজা শেষে আনন্দী গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, ২০১৫ সনে মাধবদী পৌরসভা নির্বাচনে ১১নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন আওয়ামী লীগের এই নেতা। পরবর্তীতে ২০২০ সনে তিনি একই ওয়ার্ড থেকে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হলে অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন ধরে হাইপ্রেসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়।
রাজনৈতিক জীবনে তিনি সাবেক মাধবদী ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনসহ পৌর যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী , এক ছেলে, এক মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার