মাধবদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত
২৭ অক্টোবর ২০২১, ০৪:৪৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ এএম
মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদীর মাধবদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর এলাকার ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এই চক্ষু শিবিরটি পরিচালিত হয়।
আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব ঢাকা প্রোগ্রেসিভের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা শিবিরে ৩৫০ জন সাধারণ রোগীদের পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া হয় এবং ১০৬ জন রোগীকে অপারেশন প্রয়োজন হওয়ায় তাদের হাসপাতালে নিয়ে সম্পূর্ণ ফ্রিতে অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ উপলক্ষে দুপুর ১টায় আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা প্রোগ্রেসিভের ডিস্ট্রিক্ট গভর্ণর এটিএম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা প্রোগ্রেসিভের চেয়ারম্যান জিতেন্দ্রলাল ভৌমিক, লেডি ডিস্ট্রিক্ট গভর্ণর হোসনারা বেগম, ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর আহমেদুজ্জামান, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, প্রবাসী মোঃ আলী হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন প্রধান প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা