চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
০৪ অক্টোবর ২০২১, ০৩:১০ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ এএম
মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সোমবার সকাল ১১টায় ইউনিয়নের অনন্তরামপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় কাউন্সিলের মাধ্যমে আসন্ন চরদিঘলদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জন প্রার্থীর নাম নির্ধারণ করা হয়। তারা হলেন বর্তমান চেয়ারম্যান আবু মনসুর সরকার, সাবেক চেয়ারম্যান খোকন সরকার, চরদিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আমির হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লেঃ কর্ণেল (অবঃ) নজরুল ইসলাম হিরু। সভাপতিত্ব করেন চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ আফতাব উদ্দিন ভূইয়া, মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আলাউদ্দিন আল আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন মোল্লা, কেন্দ্রীয় তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোন্তাজ উদ্দিন ভূইয়া, জেলা শ্রমিকলীগ নেতা মোঃ রিপন সরকার, পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল, আলোকবালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপু, নরসিংদী সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক এস এম সেলিম সিকু, মাধবদী শহর যুবলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান পাশা, নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সানাউল্লাহ মোল্লা প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা