জিৎরামপুরে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ একজন আটক
০২ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ এএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চরদিঘলদী থেকে তিন বন্দুক ও ককটেলসহ এক যুবককে আটক করেছে মাধবদী থানার পুলিশ। বুধবার দিবাগত রাতে চরদিঘলদী ইউনিয়নের জিৎরামপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় মাধবদী থানায় মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অভিযানের সময় আটক ওই যুবকের নাম মো. আসিফ (১৯)। আসিফ রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের মো. শওকত মিয়ার ছেলে। অভিযানের সময় তাঁর কাছ থেকে ৩টি দেশীয় পাইপগান, ৩৪ রাউন্ড গুলি, আটটি ককটেল ও একটি বন্দুকের বাট উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, একদল ডাকাত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান। অভিযানে অংশ নেন থানাটির পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক, উপপরিদর্শক সানোয়ার হোসেন ও তানভির আহমেদ এবং সহকারী উপপরিদর্শক ফারুখ আহমেদ ও রুবেল মিয়া। এ সময় আবুল হোসেন নামের এক ব্যক্তির বাড়ি সংলগ্ন ঝোপ থেকে আসিফকে আটক করা হয়। ওই সময় ডাকাত দলটির আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান জানান, অভিযানের সময় আসিফের কাছ থেকে ৩টি দেশীয় পাইপগান, ৩৪ রাউন্ড গুলি, আটটি ককটেল ও একটি বন্দুকের বাট উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর নরসিংদীর আদালতে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা