মাধবদীতে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১২
০৭ আগস্ট ২০২১, ০৭:২১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ১১:৪২ পিএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে বালুবহনকারী ট্রাক ও যাত্রীবাহি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) ও মো. আলাউদ্দিন (৫৫) নামে দুইজন নিহত ও শিশুসহ ১২ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার কান্দাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত নজরুল ইসলাম কিশোরগঞ্জের নিকলি থানার আবুদা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে ও মো. আলাউদ্দিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রসুলপুর এলাকার বাসিন্দা।
মাধবদী থানার উপ পরিদর্শক বেলাল উদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকার দিক থেকে ছেড়ে আসা নরসিংদীগামী একটি বালুবাহি ট্রাক কান্দাইলে পৌঁছালে বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা শিশুসহ ১৬ জন যাত্রীবাহি একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহি ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে এতে থাকা ১৬ যাত্রীর মধ্যে ১২ জন যাত্রী আহত ও ঘটনাস্থলেই নজরুল ইসলাম এক যাত্রী নিহত হয়। খবর পেয়ে মাধবদী থানা, ভুলতা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এরমধ্যে ৯ জনকে রুপগঞ্জের ভুলতার ইউএস বাংলা হাসপাতালে নেয়ার পর মো. আলাউদ্দিন নামে আরও একজন মারা যায়। দুইজনের মরদেহ উদ্ধার করে ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
মাধবদী থানার উপ পরিদর্শক বেলাল উদ্দিন ফকির জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুুলিশ। যাত্রীবাহি মিনি ট্রাকটি রং সাইডে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা