মাধবদীতে যানবাহনে চাঁদা আদায়কালে ০২ জন আটক
০৮ জুলাই ২০২১, ০৩:২১ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে যানবাহনে চাঁদা আদায়কালে দুই জনকে আটক করেছে র্যাব ১১। বুধবার (৭ জুলাই) রাতে এ তথ্য জানান র্যাব ১১ সিপিএসসি নরসিংদীর কোম্পানী কমান্ডার মো. তৌহিদুল মবিন খান। এর আগে ৬ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ৯টায় তাদের আটক করা হয়।
আটককৃতর হলো- নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার গোপালদী গ্রামের মোঃ ওসমান মিয়া এর ছেলে মোঃ শাকিল ইসলাম (২৪), ও নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার দিঘী মাছিয়ালী গ্রামের তোতা মিয়া এর ছেলে মোঃ হারিছ মিয়া ওরফে ফকর উদ্দিন (৪৫)। তারা বর্তমানে মাধবদী এলকার বাসিন্দা।
এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ২ হাজার ৭০০ টাকা, ০২টি মোবাইল ও ০১টি চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাধবদী থানাধীন আনন্দী চৌরাস্তার মোড়ে বিভিন্ন ধরনের গাড়ী চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শন করে ভূয়া রশিদ দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে চাঁদা আদায়ের সত্যতা নিশ্চিত হতে গোয়েন্দা নজরদারি করা হয়। পরে সত্যতা পাওয়ায় তাদেরকে আনন্দী চৌরাস্তা মোড়ে একটি ফার্মেসীর সামনের রাস্তার উপর হতে চাঁদা আদায়ের সময় হাতে নাতে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা