মাধবদীর নওপাড়ায় বেহাল সড়কের নির্মাণ কাজ শুরু
২৬ মে ২০২১, ০৫:১২ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম
মুহাম্মদ মুছা মিয়া:
জেলার শিল্পাঞ্চল মাধবদীতে মহাসড়ক থেকে নওপাড়া পর্যন্ত খানাখন্দে বেহাল সড়কে দীর্ঘদিন দুর্ভোগের পর নতুন সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার (২৬ মে) সকালে নির্মাণ কাজ শুরু করা হয়। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
সদর উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল বলেন, দীর্ঘদিন ধরে মাধবদীর ঢাকা-সিলেট মহাসড়ক থেকে নওপাড়া পর্যন্ত সড়কটি খানাখন্দে বেহাল দশায় পরিনত হয়। এই সড়কে দীর্ঘদিন দুর্ভোগের পর নতুন সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। গুরুত্বপূর্ন এই সড়কটির উন্নয়ন গ্রামবাসীর বহুদিনের দাবী ছিল। আশা করি সড়কটির কাজ সম্পন্ন হলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে।
নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন জানান, এলজিআরডি মন্ত্রণালয়ের বি.আর.আর.বি. প্রকল্পের আওতায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ের সামনে থেকে নওপাড়া ফিরুর বাড়ি পর্যন্ত ৬৮০ মিটার রাস্তার আরসিসি ঢালাই ও ইউনিব্লকের সড়ক নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে। ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে আগামী জুন মাসের মধ্যে সড়কটি নির্মিত হওয়ার কথা রয়েছে। ১৮৭ মিটার আরসিসি ঢালাই ও ৪৯৩ মিটার ইউনিব্লকে নির্মিত হবে দৃষ্টিনন্দন এই সড়কটি।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ