মাধবদীতে ৫০ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান
৩০ মার্চ ২০২১, ০৭:২১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে ৫০ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন দিয়েছে রোটারী ক্লাব অব মাধবদী। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে মাধবদী এস.পি ইনস্টিটিউশন এর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবদী পৌরসভার মেয়র ও রোটারিয়ান পি,পি মোঃ হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক।
রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট মোহাম্মদ আল-আমিন রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্লাব ট্রেইনার ও রোটারিয়ান পি.পি মোঃ রফিকুল ইসলাম, আই.পি.পি নূর আলম ভূঁইয়া, চার্টার প্রেসিডেন্ট সিপি এনামুল হক মনির, পিএইচএফ,জি এস আর পিপি মাসুদুর রহমান মাসুদ, প্রেসিডেন্ট ইলেক্ট মোতালিব হোসেন, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা ও রোটারী ক্লাব অব নরসিংদী মিড টাউন এর প্রেসিডেন্টে আব্দুল কুদ্দুস প্রমূখ।
এসময় বক্তারা বলেন, রোটারী ক্লাব হচ্ছে একটি সামাজিক সেবামূলক সংগঠন। যা হৃদয় ও অন্তরে গাঁথা। মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষে ৫০টি সেলাই মেশিন বিতরণ একটি মহতি উদ্যোগ। রোটারী ক্লাব অব মাধবদী বিগত সময় ও করোনা মহামারিতে অসহায় দরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছে। অসুস্থদের নগদ অর্থ দিয়ে সাহায্য করেছেন। আসছে রমজান মাসেও শহরের অসহায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার