দেশে শিল্পায়নের প্রসারে সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৮ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক
শিল্পমন্ত্রণালয় ব্যবসাবান্ধব বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প বাস্তবায়ন করতে কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এজন্য দেশে শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, শিল্পায়নে বেসরকারিখাতের ভূমিকা মুখ্য। বেসরকারিখাত নতুন নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সরকারের ইশতেহার বাস্তবায়ন করতে পারে।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার হোসেন নগরে শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজ ও হোসেন নগর পাইলট স্কুলের নবীন বরণ, অভিভাবক সমাবেশ, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা সাজাতে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আজকের শিশুদের গড়ে তুলতে হবে, তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।
সাবেক সচিব মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শারমিন, শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দীন খান কলেজের সভাপতি এনায়েত উদ্দীন মো. কায়সার খান ও হোসেন নগর পাইলট স্কুলের প্রতিষ্ঠাতা জাহিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আসন্ন বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী খান রিপন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজিউদ্দীন আহম্মেদ রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন আক্তার খালেদাকে পরিচয় করিয়ে দেন শিল্পমন্ত্রী।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি