বেলাবতে গাছের নীচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
০২ অক্টোবর ২০২৩, ০৭:০৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে একটি নারিকেল গাছের চারাকে রক্ষা করতে গিয়ে অপর একটি কাঠ গাছের নীচে চাপা পড়ে রতন মিয়া (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের জহুরিয়াকান্দা পূর্বপাঁড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন মিয়া একই গ্রামের মৃত আব্দুল ছোবহান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জহুরিয়াকান্দা মোড় হতে গুসালাকান্দা পর্যন্ত একটি গ্রামীণ সড়কের নির্মাণ কাজ চলমান। ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক নির্মাণের সুবিধার্থে সড়কের দুইপাশের ছোট বড় বিভিন্ন গাছ ভ্যাকু মেশিন দিয়ে উঠিয়ে ফেলছিল। সোমবার দুপুরে জুহুরিয়াকান্দা গ্রামের রতন মিয়ার বাড়ির পাশের একাশি কাঠের গাছ উঠানোর কাজ করছিল ভ্যাকু মেশিনের চালক।
এসময় উক্ত কাঠের গাছের সাথে লাগানো ছোট একটি নারিকেল গাছের চারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য রতন মিয়া ঘটনাস্থলে গিয়ে নারিকেল চারাটি টেনে ধরে রাখার সময় হঠাৎ করেই কাঠের গাছটি তার উপরে পড়ে। এসময় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক রতন মিয়াকে মৃত ঘোষণা করেন।
বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ বলেন, 'এখনো এ ব্যাপারে কেউ লিখিত বা মৌখিকভাবে কোন অভিযোগ করেনি। এ ব্যাপারে খবর নিচ্ছি।'
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার