বেলাবতে কাভার্ড ভ্যানের চাপায় পথচারী নারী নিহত
০৫ মে ২০২৩, ০৫:২৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় পথচারী এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহত ওই নারীর নাম নার্গিস বেগম (৫১)। তিনি বেলাব উপজেলার সররাবাদ এলাকার নূর মিয়ার স্ত্রী।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই নারী হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, একটি কাভার্ড ভ্যান ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত নারীর লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা