নারায়ণপুর প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
২৭ মার্চ ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ এএম
হারুনুর রশিদ:
নরসিংদীর বেলাব উপজেলার “নারায়ণপুর বাসস্ট্যান্ড (দক্ষিণ পাড়া) প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসব ইফতার সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, তেল, সুলা, মুড়িসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
উদ্যোক্তারা জানান, ইতালী, সৌদি আরব, দুবাই, মালয়শিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকার ৬৫ জন প্রবাসী স্থানীয় অসহায় মানুষের সেবায় কাজ করতে গড়ে তুলেন “নারায়ণপুর বাসস্ট্যান্ড প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” নামে স্বেচ্ছাসেবী সংগঠন। রমজান উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও স্থানীয় একটি কবরস্থানের জমি ক্রয়ে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য তামরুল ইসলাম বলেন, প্রবাসীদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি এমন কার্যক্রমে আমাদেরকেও অনুপ্রাণিত করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সংগঠনের সাধারণ সম্পাদক মালয়শিয়া প্রবাসী সোহরাব হোসেনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ইতালি রোম নরসিংদী জেলা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোফাজ্জল হোসেন (বিপুল)।
এসময় আরও উপস্থিত ছিলেন আবদুস ছাত্তার, আবদুল খালেক, জনাব আলী, হাবিল মিয়া, জালাল উদ্দিন, নূরুল ইসলাম, মো: তানজিন আহাম্মেদ, আবদুল মান্নান, সিদ্দিকুর হাসান জেকি, নাজমুল হাসান রুস্তম, মো: বাবুল মিয়াসহ সংগঠনের সদস্য ও সদস্যদের পরিবারের লোকজন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি