চাঁন মিয়া শাহ’র মাজার ও দরবার শরীফে ওরশ নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
১৪ জানুয়ারি ২০২৩, ০৬:০৯ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ এএম
টাইমস ডেস্ক:
বিভিন্ন অনলাইন গণমাধ্যমে নরসিংদীর বেলাবতে ”কলাগাছ দিয়ে গড়ে তোলা মাজারে ৩৫ বছর ধরে চলছে ওরশ শরীফ” এবং দৈনিক সমকালে “মাজারের ওরসে অসামাজিক কার্যকলাপ, ক্ষোভ এলাকায়” সহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন (চাঁন মিয়া শাহ (রহ:)-কলসী ওয়ালা) ফুলবাগান দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি মেম্বার মো: জয়নাল আবেদীন।
বেলাব উপজেলার বারৈচা গ্রামের ওই দরবার শরীফ নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় মো: জয়নাল আবেদীন জানান, ১৯৮৭ সালের ১০ জানুয়ারি বারৈচা গ্রামের চাঁন মিয়া শাহ (রহ:)-কলসী ওয়ালা মারা যান। তিনি যে বাড়িতে (নতুন বাড়ি হিসেবে পরিচিত) বসবাস করতেন সেখানেই তিনি মারা যান। আমৃত্যু তিনি ওই বাড়িতে ভক্তদের নিয়ে মাহফিল করতেন। তাঁর মৃত্যুর পর মাহফিলের স্থানে গোসল ও কবর খোড়া হলেও পারিবারিক ও সামাজিক সিদ্ধান্তে পরে একই গ্রামে তাঁর পুরাতন বাড়িতে তাকে দাফন করা হয়। নতুন বাড়ির প্রথম খোড়া করা কবরস্থান ও গোসল করানোর স্থানকে তৎকালীন এলাকার বিশিষ্ট একজন ইসলামী চিন্তাবিদের সিদ্ধান্তে দরবার শরীফ ঘোষণা হয়। যার নাম হয় “ফুলবাগান দরবার শরীফ”।
এরপর দুই পৃথক স্থান মাজার শরীফ ও ফুলবাগান দরবার শরীফে প্রতি বছর একই তারিখে ওরশ করে আসছেন চাঁন মিয়া শাহ (রহ:)-কলসী ওয়ালার ভক্তবৃন্দরা। সংবাদগুলোতে নতুন বাড়ির ফুলবাগান দরবার শরীফকেও মাজার উল্লেখ করা হয়েছে। যা আসলে মাজার নয়, দরবার শরীফ। নিয়ম অনুযায়ী দরবার শরীফেও ওরশ মাহফিল করা যায়।
এছাড়া এখানে ওরশে অসামাজিক কার্যকলাপের অভিযোগ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি কুচক্রী মহলের দ্বারা ফুলবাগান দরবার শরীফের বিরুদ্ধে জেলা প্রশাসনে করা লিখিত অভিযোগে উল্লেখিত তথ্য ভুল, উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা। ৩৫ বছর ধরে অত্যন্ত সুন্দর পরিবেশে এখানে ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। যা এলাকাবাসীসহ স্থানীয় প্রশাসন অবগত।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা