বেলাবতে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৩৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবোতে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে অছিমউদ্দিন (৮২) নামের এক পিতার মৃত্যু হয়েছে। আলফেজ ফেসানি নামের ওই ছেলের লাঠির আঘাতে এসময় তার মা রহিমা বেগমও আহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেলে আলফেজ ফেসানিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও নিহত বৃদ্ধার স্ত্রী রহিমা বেগম জানান, ছেলে আলফেজ ফেসানী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বর্তমানে তার চিকিৎসা চলছে। রোববার রাতে বাড়ির পাশে তালুকদার বাড়িতে ওয়াজ হচ্ছিল। এ কারণে বাড়িতে তেমন কেউ ছিলেন না। রাত সোয়া ১২ টায় বৃদ্ধ স্বামী ও মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে ঘরে পোলাও খেতে বসেন। এসময় পোলাও স্বাদ হয়নি এমন কথা বলে আলফেজ ফেসানি প্রথমে মাকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে তার পিতা প্রতিবাদ করলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে তাপসী আক্তার বাদী হয়ে ভাই আলফেজ ফেসানিকে আসামি করে বেলাবো থানায় হত্যা মামলা করেছেন।
বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। মাসসিক ভারসাম্যহীন ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা