বেলাবতে সালিশে ডেকে নিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
০৫ জানুয়ারি ২০২৩, ০৮:৩৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
বেলাব প্রতিনিধি:
জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করার কথা বলে সালিশে ডেকে নিয়ে মোঃ আবু লায়েছ মিয়া নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্যকে হত্যা করার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিমনগর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবু লায়েছ মিয়া বৃহস্পতিবার বেলাব থানায় লিখিত অভিযোগ করেছেন।
আহত মোঃ আবু লায়েছ কে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ আবু লায়েছ মিয়ার সাথে তারই সৎ ভাই শহীদুল্লাহ ও চাচাত ভাই মৃত সুরুজ মিয়ার ছেলেদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত বুধবার দুপুরে উক্ত বিরোধের মীমাংসা করার কথা বলে সুরুজ মিয়ার ছেলে হুমায়ুন কবির রতন তাকে ডেকে নেয় স্থানীয় একটি স্কুলে। সেখানে সালিশ চলাকালে সৎ ভাই শহীদুল্লাহ, ভাতিজা শফিকুল, হুমায়ুন কবিরসহ ৫/৬ জন দেশীয় অস্ত্র দিয়ে সজ্জ্বিত হয়ে লায়েছ মিয়ার উপর হামলা করে। এসময় হামলাকারীরা লায়েছ মিয়াকে লোহার রড দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা আহতাবস্থায় আবু লায়েছ মিয়াকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আবু লায়েছ মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা করার কথা বলে তারা আমাকে ডেকে নিয়ে মেরে ফেলার জন্য হামলা করে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি।
হামলাকারী শফিকুল ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, আমরাই এই ইউনিয়নের সব। আমাদের বিচার করার মত লোক নেই।
বিন্নাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান রাজিয়া সুলতানা বলেন, এ ঘটনায় আগামী রোববার দিন আরেকটি সালিশ ডাকা হয়েছে। দেখি ঘটনাটি মীমাংসা করতে পারি কী না।
তদন্ত কর্মকর্তা ও বেলাব থানার উপপরিদর্শক (এস.আই) নুরুল ইসলাম বলেন, হামলার ঘটনাটি তদন্ত করা হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি