বেলাবতে জমির বিরোধ নিয়ে মারধর ও ঘর ভাংচুরের অভিযোগ
১৩ মে ২০২২, ০৪:৩৩ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৫৬ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে রানা চৌধুরী নামে এক শিল্পপতির লোকজনের বিরুদ্ধে খোকন সূত্রধর নামে এক প্রতিবেশীর নবনির্মিত টিনের ঘর ভাংচুরসহ তাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাটুলী ইউনিয়নের ভাবলা গ্রামে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী খোকন সূত্রধর বেলাব থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী খোকন সূত্রধর জানান, স্থানীয় শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা রানা চৌধুরীর সাথে তার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে গত বুধবার (১১ মে) রাত সাড়ে ১১টায় রানা চৌধুরীর লোকজন দা ছুরি লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার নতুন নির্মাণ করা একটি টিনের ঘর ভাংচুর করে। এসময় রানা চৌধুরীর লোকজন খোকন সূত্রধর এর ছেলে দীপক সূত্রধর (২৮) কে পিটিয়ে আহত করে এবং টিন সেট ঘরের টিন, সিমেন্টের খুঁটি ও কাঠ নিয়ে যায়।
এ বিষয়ে শিল্পপতি রানা চৌধুরী বলেন, খোকন সূত্রধর বাটপার প্রকৃতির লোক। তার বাবা আমার কাছে জমি বিক্রি করেছে। উক্ত জমি বারবার বলার পরও সে আমাকে দখল বুঝিয়ে দেয়নি। উল্টো সে উল্লেখিত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে। এই খবর শুনে আমার লোকজন নির্মাণাধীন ঘর ভেঙ্গে ফেলে, তবে মারধরের অভিযোগটি মিথ্যা।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহেব আলী পাঠান মোবাইল ফোনে জানান, অভিযোগের সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা