নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলামকে বদলি
২৫ জুন ২০১৯, ১০:৫৯ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
বহুল আলোচিত নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলামকে বদলী করা হয়েছে হয়েছে। তাকে সরকারী তিতুমীর কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি তিতুমীর কলেজের এই পদে থাকা অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ কে নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলীর আদেশ জারী করা হয়। এ বদলীর আদেশের ফলে বিদায় হতে যাচ্ছেন নরসিংদী সরকারী কলেজ এর সাম্প্রতিক সময়ের আলোচিত অধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
অধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও কলেজ প্রশাসনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে ব্যাপক আন্দোলন করেছিল কলেজটির ছাত্র-ছাত্রীরা। আন্দোলনের মুখে দীর্ঘ ৬ মাস কলেজে আসতে পারেননি তিনি। এই অধ্যক্ষের বদলী ও তার বিরুদ্ধে আনীত দূর্নীতির তদন্তের দাবীতে ছাত্রদের আন্দোলন স্তিমিত হয় অফিসে বসা অবস্থায় তার শরীরে নোংরা ও ময়লা আবর্জনা নিক্ষেপ করার মত ন্যাক্কারজনক ঘটনার মধ্য দিয়ে। ময়লা ছোঁড়ার এ ঘটনায় ক্ষুদ্ধ হয় কলেজের ছাত্র ও শিক্ষকরা। নরসিংদীর সুধী সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানান। প্রতিবাদে কাস বর্জন করে অবস্থান কর্মসূচিও পালন করেন শিক্ষকরা। পরে পুলিশের তৎপরতায় অধ্যক্ষকে লাঞ্চিত করার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ