প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নরসিংদী সদর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
১৬ মে ২০১৯, ০৯:২৫ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নরসিংদী সদর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) সকালে শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আউয়াল তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুঁইয়া।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নরসিংদী সদর শাখার সভাপতি মো: জাকারিয়া ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক নাসির উদ্দিন মোল্লা, বাবু রতন কুমার সরকার, নাসির উদ্দিন মিয়া, শিক্ষক নেতা রাবেয়া খাতুন শান্তিসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
সম্মেলনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নরসিংদী সদর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির মধ্যে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি পদে পরিতোষ দাস (শিক্ষক, পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), সহ-সভাপতি-নুরে আলম ভুঁইয়া (শিক্ষক, কে.কে নেকজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), সাধারণ সম্পাদক শাহরুখ ইসতিয়াক খান (শিক্ষক, নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন (শিক্ষক, বাগহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও সাংগঠনিক সম্পাদক পদে কামরুজ্জামান (শিক্ষক, কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়)। প্রধান শিক্ষকদের মধ্য থেকে সভাপতি পদসহ অন্যান্য পদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানানো হয় সম্মেলনে।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ