নরসিংদীর পুটিয়া ও পাঁচদোনায় বাজার মনিটরিং বোর্ডের অভিযান
২৪ নভেম্বর ২০১৯, ১১:৩১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বিভিন্ন হাট হাজারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং বোর্ড। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে শিবপুর উপজেলার পুটিয়া ও সদর উপজেলার পাঁচদোনা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বাজারে পেঁয়াজ, লবণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সঠিক দামে ক্রয় বিক্রয় পরিদর্শন করা হয়। এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ এই অভিযানের নেতৃত্বে দেন। এ সময় সাথে ছিলেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: শাহরুখ খান, বাজার মনিটরিং কর্মকর্তা মো: জাকির হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ, ইত্তেফাকের জেলা সংবাদদাতা নিবারণ রায়সহ বাজার ইজারাদার।
অভিযান পরিচালনাকালে পুটিয়া বাজারে গোডাউনে পেঁয়াজ জমা করে কৃত্রিম সংকট তৈরী করে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রিতে উৎসাহিত করায় পেঁয়াজ উদ্ধার করে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ