পলাশে পেঁয়াজের কেজি ২২০ টাকা!
১৪ নভেম্বর ২০১৯, ১০:৩২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ এএম
পলাশ প্রতিনিধি:
মাত্র একদিনের ব্যবধানে নরসিংদীর পলাশ উপজেলায় লাগামহীনভাবে বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা দরে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। লাগামহিন দাম বাড়ায় অনেক ক্রেতা রাগে ক্ষোভে পেঁয়াজ না কিনেই বাজার থেকে ফিরে আসছেন। কেউ কেউ আবার অনেকটা বাধ্য হয়েই উচ্চ দামে এসব পেঁয়াজ কিনছেন।
বাজারের পেঁয়াজ বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, পেঁয়াজের সরবরাহ না থাকায় প্রতিদিনই কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা করে দাম বৃদ্ধি পাচ্ছে। গত বুধবার রাতেও যে পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি হচ্ছিল তা বৃহস্পতিবার সকাল থেকেই ২১০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার ঘোড়াশাল বাজারে পেঁয়াজ কিনতে আসা আক্তারুজ্জামান নামে এক ক্রেতা জানান, সকালে বাজারে পেঁয়াজ কিনতে এসে শুনি প্রতি কেজি পেঁয়াজ ২২০ টাকা। যা একদিন আগেও ছিল ১৬০ টাকা। যেই পেঁয়াজ গত একমাস আগেও ছিল ৪০ থেকে ৫০ টাকা আর এখন তা কিনতে হচ্ছে ৫ গুন বেশি দামে। এভাবে চলতে থাকলে রান্নার জন্য পেঁয়াজ ক্রয় সত্যি সত্যিই ছেড়ে দিতে হবে।
এদিকে প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ার কারণে ঘোড়াশাল বাজারের কয়েকটি মুদি দোকানে পেঁয়াজ বিক্রি করা বন্ধ করে দিয়েছেন দোকানীরা। ঘোড়াশাল বাজারের বৈশাখী স্টোরের মালিক বিপুল চন্দ্র দাস জানান, গত কয়েক দিন ধরে তিনি দোকানে পেঁয়াজ বিক্রি করছেন না। কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিনই ১০ থেকে ২০ টাকা করে পেঁয়াজের দাম বাড়ছে। যার করণে ক্রেতাদের সাথে দোকানীদের প্রায় সময়ই মনোমালিন্য হচ্ছে। এসব কারণে তিনি পেঁয়াজ বিক্রি করা ছেড়ে দিয়েছেন। এমন চিত্র ওই বাজারের আরও অনেক দোকানে পাওয়া যায়।
এসব বিষয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন জানান, এতোটা উচ্চ দামে পেঁয়াজ বিক্রির বিষয়টি জানা ছিল না। এ ব্যাপারে বাজার মনিটরিং টিমকে তদারকি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল