নরসিংদীতে বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ, মুরগীসহ নিত্যপণ্য
২৪ মার্চ ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম
কাউছার মাহমুদ:
নরসিংদীতে বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ, মুরগীসহ প্রায় সকল নিত্যপণ্য। এতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে সকল প্রকার মাছসহ ডিম ও মুরগীর দাম বেড়েছে। মুরগী কেজিপ্রতি ৪০ টাকা কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না।
শুক্রবারের বাজার ঘুরে দেখা গেছে , গত সপ্তাহে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হওয়া চিংড়ি আজকের বাজারে বিক্রি হচ্ছে ১২শত টাকায়। ৬ শত টাকা কেজির টেংরা বিক্রি হচ্ছে ৭ শত টাকায়, মাঝারি রুই কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়, কেজিপ্রতি ১০ টাকা বেড়ে পাংগাস মাছ বিক্রি হচ্ছে ১ শত ৬০ থেকে ১৮০ টাকায়। তেলাপিয়া গত সপ্তাহে ১ শত ৭০ টাকা কেজি বিক্রি হলেও চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ২ শত টাকায়। ছোট ও মাঝারি আকারের ইলিশ কেজিপ্রতি ১ শত টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭ শত টাকা থেকে শুরু ১ হাজার টাকা কেজি পর্যন্ত। মাঝারি সাইজের শিং ও পাবদা কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। এছাড়া সকল প্রকার দেশীয় ও গুড়া মাছ কেজিপ্রতি ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩ শত টাকা থেকে শুরু করে ১২ শত টাকা কেজি।
মাছের দাম বাড়ার পেছনে সরবরাহ কম ও খাবারের দাম বৃদ্ধিকেই দায়ী করছেন বিক্রেতারা। এতে বাজারে এসে ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ