প্রবাসী কল্যাণ ব্যাংক এর ৯২তম রায়পুরা শাখার উদ্বোধন
২২ মে ২০২২, ০৯:১৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় প্রবাসী কল্যাণ ব্যাংক এর ৯২তম রায়পুরা উপজেলা শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার (২২মে) সকাল ১১টায় উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়াম ভবনে নরসিংদী-৫ রায়পুরা আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রায়পুরা বাজারে এ অফিসটির উদ্বোধন করেন।
এসময় সাংসদ রাজি উদ্দিন আহামেদ রাজু এমপি প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, রায়পুরা উপজেলায় এ ব্যাংকটি প্রতিষ্ঠিত হওয়ায় উপজেলার সাধারণ মানুষদের জন্য একটি নতুন দ্বার খুলেছে। প্রবাসী কল্যাণ ব্যাংক এর মাধ্যমে বিদেশে যেতে সহজ হবে। দেশের রেমিট্যান্স পাঠাতেও সহজ হবে। এতে করে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক ও দেশের অনেক উন্নতি হচ্ছে। এখন থেকে হাতের নাগালেই সহজ শর্তে ঋণ নিয়ে প্রবাসে যেতে পারবেন।
ফিতা কাটার মাধ্যমে উপস্থিত সকলকে নিয়ে আনুষ্ঠানিক ভাবে ব্যাংকটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ পুত্র রাজিব আহমেদ পার্থ, প্রবাসী কল্যাণ ব্যাংক এর রায়পুরা শাখার ম্যানেজার মো সালাহ উদ্দিন, রায়পুরা থানার পুলিশ পরিদর্শক আতাউর রহমান সহ ব্যাংক এর কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় সাংবাদি প্রমুখ।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি