মাধবদীতে বকেয়া বেতন পরিশোধের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ
১৯ এপ্রিল ২০২০, ০৪:৫৭ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। রবিবার (১৯ এপ্রিল) বেলা এগারোটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে গাছের গুড়ি ও তারের খাম্বা ফেলে জজ ভূঞা গ্রুপের জেএস লিংক লিমিটেড নামের গার্মেন্টস শ্রমিকরা এই বিক্ষোভ করে।
এসময় গণপরিবহন না থাকলেও রাস্তার দুই পাশে আটকা পড়ে বিভিন্ন পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও রিকশা-ভ্যান। দুপুর বারোটার দিকে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, জজ ভূঞা গ্রুপের জেএস লিংক লিমিটেডের প্রায় তিনশত শ্রমিকের গত তিনমাসের বেতন, ভাতা বকেয়া রয়েছে। এদের মধ্যে অনেকের আবার পাঁচ মাসেরও বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ কয়েকবার সময় দিয়েও নির্ধারিত দিনে শ্রমিকদেরকে বেতন না দিয়ে ফিরিয়ে দিয়েছে বলে তারা অভিযোগ করেন।
এমতাবস্থায় অর্ধাহারে, অনাহারে চরম মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। তারা আরো জানান, অনেকে বেতনের জন্য বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িতেও ফিরে যেতে পারছেন না। তাই উপায়ন্তু না পেয়ে তারা বিক্ষোভ করতে বাধ্য হয়।
এ ব্যাপারে, জজ ভূঞা গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার ফায়জুর রহমান জুয়েল ভূঞার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। তবে আগামী ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের সমুদয় বকেয়া বিল পরিশোধ করে দেয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন মালিকপক্ষের লোক।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ