ইউএমসি জুটমিলে আমরণ অনশনে শিক্ষার্থীদের একাত্মতা
০২ জানুয়ারি ২০২০, ০২:৩১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:০৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
মজুুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরী প্রদানসহ ১১ দফা দাবিতে ৫ম দিনের মত আমরণ অনশন করেছেন নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। তীব্র শীত উপেক্ষা করে রাতভর অনশন স্থলে অবস্থান করেন শ্রমিকরা।
পঞ্চম দিন বৃহস্পতিবার সকাল থেকে মাথায় কাফনের কাপড় বেধে অনশন করছেন তারা। বেলা ১১টায় আমরণ অনশরত শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থী ইউএমসি জুটমিলের শ্রমিকদের সন্তান। এছাড়া নারীসহ শ্রমিকদের পরিবারের অন্যান্য সদস্যরাও অনশনস্থলে অবস্থান করেন।
এদিকে বিকেলে পাট মন্ত্রণালয়ে বস্ত্র ও পাট মন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে। উক্ত বৈঠকে অংশ নিতে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিক কর্মচারী ই্উনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে ৫ সদস্যের একটি দল ঢাকায় গেছেন।।
শ্রমিকরা জানান, বৈঠক ডাকা হলেও আমরণ অনশন চলবে, যতক্ষন না পর্যন্ত মজুরী কমিশনসহ ১১ দফা দাবী বাস্তবায়নের লিখিত কোন আশ^াস না মিলবে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা