ইউএমসি জুটমিল শ্রমিকদের আমরণ অনশন: অসুস্থ ১৭ জন
১৩ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৩ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার (১৩ ডিসেম্বর) চতুর্থ দিনের মতো আমরণ অনশন অব্যাহত রেখেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন পাটকল শ্রমিকরা। অব্যাহত অনশনে অংশ নিয়ে শুক্রবার বিকেল পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন ১৭ জন শ্রমিক। এদের মধ্যে ১১ জনকে নরসিংদী সদর ও ১০০ শয্যা
বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকিদের অনশনস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। ইউএমসি জুটমিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন নরসিংদীর সভাপতি মো. সফিকুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, মঙ্গলবার থেকে দিন-রাতে শীত উপেক্ষা করে কাঁথা বালিশসহ অনশনস্থলে অবস্থান করছেন শত শত শ্রমিক। টানা অনশনের ফলে বয়স্ক শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ হয়ে পড়লে তাদের অনশনস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর অসুস্থ হয়ে পড়াদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন সহ-শ্রমিকরা। শ্রমিকদের আমরণ অনশনের ফলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে জুটমিলে। মিলের উৎপাদন বন্ধ হওয়াসহ প্রবেশ করতে পারছে না পাটবাহী ট্রাক। প্রবেশ করতে পারছেন না জুটমিলের কোনো কর্মকর্তারাও।
শ্রমিক নেতারা বলেন, ২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকরা। মজুরি কমিশন বাস্তবায়ন, ১১ সপ্তাহের বকেয়া বেতন পরিশোধ, পিএফ’র টাকা প্রদান, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা শ্রমিকদের ন্যায্য দাবি। যা সরকার মানছে না। এ জন্য বাধ্য হয়ে আমরণ অনশন পালন করছে শ্রমিকরা। ন্যায্য দাবি আদায়ের জন্য আমরণ অনশন ধর্মঘটে মিলের সকল শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।
তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ