দ্বিতীয় দিনেও আমরণ অনশন নরসিংদীর ইউএমসি জুটমিলে
১১ ডিসেম্বর ২০১৯, ১০:২০ এএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০২:০৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
মজুুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে বুধবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মত আমরণ অনশন করছে নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুর থেকে অনশন কর্মসূচী শুরু করে পাটকল শ্রমিকরা।
রাতভর শীত উপেক্ষা করে কাঁথা বালিশসহ অনশন স্থলে অবস্থান করে হাজারো শ্রমিক। আমরণ অনশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে জুটমিলে।
এতে আজ বুধবার সকাল থেকে পাটবাহী কোন ট্রাক ও অন্যান্য কর্মকর্তারা মিলে ঢুকতে পারেনি। এছাড়া মিল গেইটে অনশনের ফলে নরসিংদী শহর থেকে চরাঞ্চলের যাতায়াতের সড়কটিতে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।
আমরণ অনশন কর্মসূচীতে শ্রমিক নেতারা বলেন, ২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকরা। মজুরী কমিশন বাস্তবায়ন, ১১ সপ্তাহের বকেয়া বেতন পরিশোধ, পিএফ’র টাকা প্রদান, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা শ্রমিকদের ন্যায্য দাবী। যা সরকার মানছেন না। এ জন্য বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচী পালন করছে শ্রমিকরা। ন্যায্য দাবী আদায়ের জন্য আমরণ অনশন ধর্মঘটে মিলের সকল শ্রমিক স্বতস্ফূর্ত ভাবে অংশ নিচ্ছে। মঙ্গলবার বিজেএমসিতে আলোচনায় সমাধান না হওয়ায় সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করেছেন শ্রমিক নেতারা। দাবী আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচী অব্যভহত থাকবে বলেও জানান শ্রমিক নেতারা।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা