পলাশে গ্যাস বিলসহ শ্রমিকদের বেতন বকেয়া রেখেই মিল লে-অফ ঘোষণা
০৫ ডিসেম্বর ২০১৯, ০৭:১৬ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৫৮ এএম
আল-আমিন মিয়া:
শ্রমিক-কর্মচারীদের ৬ মাসের বেতন বকেয়া রেখেই নরসিংদীর পলাশ উপজেলার ক্যাপিটাল পেপার এন্ড পাল্ব ও ক্যাপিটাল বোর্ড মিল মিলে লে-অফ ঘোষণার বিঞ্জপ্তির নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। মিলের ম্যানেজার (এইচ আর এন্ড এডমিন) স্বদীপ কুমার মজুমদার স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এবং মালিকের নিয়ন্ত্রণ বহির্র্ভূত কারণে ২ ডিসেম্বর ২০১৯ হতে ২ জানুয়ারী ২০২০ তারিখ পর্যন্ত ৩২ দিনের জন্য কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) বিকালে থেকে মিলে লে-অফ ঘোষণার বিজ্ঞপ্তি সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়।
এদিকে কারখানা লে-অফ ঘোষণার প্রতিবাদে ও বেতন ভাতার দাবিতে মিলের শ্রমিক-কর্মচারীরা মিলের ডিজিএম কার্যালয়ের সামনে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, ঈদুল আযহার ছুটিতে মিলের উৎপাদন বন্ধ করার পর থেকে এ পর্যন্ত মিলের উৎপাদন চালু করেনি কর্তৃপক্ষ। গত ৬ মাস ধরে বেতন ভাতা না দিয়ে মিল কর্তৃপক্ষ মিল লে-অফ ঘোষণা করেছে। কারখানায় কর্মরত ২০০ জন শ্রমিক-কর্মচারী গত ৬ মাস যাবত বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
মিলের শ্রমিক ফিরোজ আক্তার জানান, বেতন না পেয়ে আমরা অতি কষ্টে ছেলে-মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে দুর্বিসহ জীবন যাপন করছি। তাছাড়া অনেক শ্রমিক রিক্সা, ভ্যান চালিয়ে তাদের সংসার চালাচ্ছেন।
মিলের কর্মচারী সালাউদ্দিন জানান, ৬ মাসের বেতন ও ৮ মাসের ওভারটাইম না দিয়েই মিলের উৎপাদন ৬ মাস আগে বন্ধ করে দেয়া হয়। এরই মধ্যে বুধবার থেকে মিলে লে-অফ ঘোষণা করেছে মিল কর্তৃপক্ষ।
মিল সূত্রে জানা যায়, ১৪০ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ক্যাপিটাল পেপার এন্ড পাল্ব ও ক্যাপিটাল বোর্ডের ২টির গ্যাস সংযোগ রয়েছে। ৭ কোটি টাকা বকেয়া থাকায় জুলাই মাসে ১টি ও অপরটির গ্যাস সংযোগ আগষ্ট মাসে বিচ্ছিন্ন করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
এ ব্যাপারে উপজেলার ডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সাবের-উল-হাই খান বলেন, বিরাট সমস্যার সম্মুখিনের মধ্যে পড়েছেন মিলে কর্মরত ২’শ শ্রমিক-কর্মচারী। বেতন ভাতা পরিশোধ না করে মিল লে-অফ ঘোষণা করাটা ঠিক হয়নি।
মিলের ডিজিএম মীর আলী জানান, ১ মাসের জন্য মিল লে-অফ ঘোষণা করা হয়েছে। মিলের গ্যাস সংযোগ দেওয়ার পর মিলটি চালু করারও চিন্তাভাবনা রয়েছে কর্তৃপক্ষের।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা