ঈদ উল আযহাকে ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারশালায়
০৯ আগস্ট ২০১৯, ০৬:৫৭ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০২:১৯ এএম
নিজস্ব প্রতিবেদক॥
নরসিংদীতে ঈদ উল আযহাকে ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারশালাগুলোতে। হাট বাজারের খুচরা দোকানীদের জন্য লোহার অস্ত্রপাতি তৈরির পাশাপাশি কোরবানীর ক্রেতাদের চাপ সামাল দিতে দিন-রাত কাজ করছেন তারা। মেশিনারীতে তৈরি স্টীলের তৈরি ছুরি, চাপাতিসহ অন্যান্য সরঞ্জামের প্রভাবে দিনদিন কাজ কমে আসছে বলে জানান কামারশালায় জড়িতরা।
কামারশালায় সরেজমিন ঘুরে জানা গেছে, ঈদ-উল আযহার আর দুই দিন বাকি। তাই ব্যস্ততা বেড়েছে নরসিংদীর ছয়টি উপজেলার কামার দোকানগুলোতে। একদিকে কোরবানির ক্রেতাদের চাপ, অন্যদিকে নিয়মিতভাবে খুচরা দোকানের জন্য লোহা-লক্কড়ের যন্ত্রপাতি তৈরি করতে হয় তাদের। সারা বছরে টুকটাক কাজ থাকলেও ঈদ-উল আযহার এই সময়টায় ব্যস্ত সময় পার করতে হয় তাদের। তাই দিন-রাত কাজ করে চলেছেন তারা।
ক্রেতাদের পছন্দের মতো তৈরি করেন বিভিন্ন মাপের পশু কোরবানির চাপাতি, দা, বটি, ছুরি, কুড়াল আর ছোট চাকুর মতো লোহার সব ধারালো অস্ত্র। এগুলো সবই ব্যবহার হবে কোরবানীর পশু জবাই থেকে শুরু করে মাংস ছাড়ানো আর হাড় কাটার কাজে। কেউ কেউ আবার গতবারের পুরাতন ছুরি ধার করিয়ে নিচ্ছেন নতুনভাবে কোরবানি করার জন্য।
সদর উপজেলার দগরিয়া গ্রামের কামার অমূল্য চন্দ্র ভৌমিক বলেন, ঈদ উল আযহার পনের দিন আগ থেকে তাদের দোকানে পুরাতন ও নতুন ধারালো অস্ত্র বানানো ও মেরামতের ভীড় শুরু হয়। ঈদের আগের দিন পর্যন্ত এই ব্যস্ততা চলে আমাদের।
একই এলাকার অপর কামার নির্মল চন্দ্র ভৌমিক বলেন, নরসিংদী জেলা ছাড়াও অন্যান্য জেলার লোকজনের অর্ডার নিয়েও আমাদের কাজ করতে হয়। এই সময়টাতে আমাদের খুবই ব্যস্ততায় পার করতে হয়।
ঈদ উপলক্ষে চাহিদা বেড়ে গেলেও মেশিনারীতে তৈরি আধুনিক যন্ত্রপাতি তৈরি হওয়ার কারণে বছরের অন্যান্য সময় দুর্দিন কাটাতে হয় বলেও জানান তিনি।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা