শিবপুরে ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানা পরিদর্শনে শিল্পমন্ত্রী
০৩ আগস্ট ২০১৯, ০৭:৩২ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:২০ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর শিবপুরের কামারগাও এ (বড়ইতলা) ফেয়ার ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্লান্ট পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
ফেয়ার ইলেকট্রনিক্স কর্তৃক শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে মন্ত্রী কারখানাটি পরির্দশন করেন।
শেখ কামালের জন্মবার্ষিকী পালন উপলক্ষে ফেয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন এবং জেলার ১০টি শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠানে বিনামূল্যে রেফ্রিজারেটর বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পমন্ত্রী এসব রেফ্রিজারেটর বিতরণ করেন।

এর আগে মন্ত্রী ফেয়ার ইলেকট্রনিক্স কর্তৃক স্যামসাং ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশন এবং মাইক্রোওয়েভ ওভেনের উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন। শিল্পমন্ত্রী মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক্স কারখানা পরিদর্শনকালে শ্রমিকদের প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতার প্রশংসা করেন।
এসময় স্থানীয় সাংসদ জহিরুল হক ভূঞা মোহন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, স্যামসাং ইলেক্ট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. স্যাংওয়ান ইউন, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা