ঘোড়াশাল সারকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে: শিল্পমন্ত্রী
২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৩ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
আল-আমিন মিয়া:
দেশের অন্যতম বৃহৎ ঘোড়াশাল সার কারখানায় অগ্নিকা-ের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত ঘোড়াশাল সারকারখানা পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। কিছু দিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সারকারখানার ভিত্তি প্রস্থর স্থাপন করবেন বলেও জানান মন্ত্রী।
সারকারখানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়রুল আশরাফ খান দিলিপ, ইউএনও রুমানা ইয়াসমিন ও ঘোড়াশাল পলাশ সারকারখানার প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে ঘোড়াশাল ইউরিয়া সারকারখানায় নির্মানাধীণ ফ্যাক্টরির ভবনের পাইলিংয়ের কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে পলাশের ২টি এবং নরসিংদী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকাল ৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি। আগুনে পাইলিং কাজে ব্যবহৃত প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন নির্মাণ কাজের সুপার ভাইজার বাবু মিয়া।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা