ঘোড়াশালে বাংলাদেশ জুটমিল শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু
০২ ডিসেম্বর ২০২০, ০৭:৩৩ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:১৪ এএম
আল-আমিন মিয়া:
বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুটমিলের শ্রমিকদের সকল পাওনাদী বুধবার (০২ ডিসেম্বর) দুপুর থেকে পরিশোধ করা শুরু করেছে বিজেএমসি। মিলের প্রকল্প প্রধান ইঞ্জিনিয়ার মতিউর রহমান মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজেএমসি কর্তৃপক্ষের নির্দেশে বুধবার থেকে শ্রমিকদের সকল পাওনাদী পরিশোধ করা শুরু করা হয়েছে। বুধবার প্রথম পর্যায়ে ১২০ জন শ্রমিককে তাদের সকল পাওনাদী পরিশোধ করা হয়েছে। এটা ধারাবাহিক ভাবে প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন শ্রমিককে সকল পাওনাদী বিভাগ ভাগ করে পরিশোধ করা হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ জুট মিলের ১৯০৫ জন শ্রমিকদের সমুদয় পাওনা টাকা পরিশোধ করা হবে। এ সকল শ্রমিকের পাওনা মোট ২৩৪ কোটি টাকা। মজুরি কমিশন ২০১৫ অনুযায়ী শ্রমিকদের সকল পাওনাদী তাদের ব্যাংক হিসেবে জমা দেয়া হচ্ছে। পি.এফ.গ্র্যাইচুটি ও গোল্ডেন হ্যান্ডশেক সুবিধাসহ সকল পাওনার ৫০ শতাংশ স্ব স্ব ব্যাংক হিসেবে এবং বাকী ৫০ শতাংশ স্ব স্ব নামে সঞ্চয়পত্র আকারে পরিশোধ করা হচ্ছে।
উল্লেখ্য, সরকারী নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ২ জুলাই রাত ১০ টায় মিলটির উৎপাদন বন্ধ করে মিল বন্ধ ঘোষণা করে বিজেএমসি। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত ঘোড়াশালের বিজেএমসির নিয়ন্ত্রাধীন বাংলাদেশ জুট মিলটিতে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে তিন হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত ছিল।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা