নরসিংদীতে ৫ শতাধিক উদ্যোক্তা নিয়ে সম্মেলন
২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে এই সম্মেলনের আয়োজন করে 'নিজের বলার মতন একটি গল্প ফাউন্ডেশন' নামে একটি সংগঠন।
সম্মেলনে নরসিংদী জেলার ৫ শতাধিক উদ্যোক্তা অংশ নেয়। অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের নিজের উদ্যোগ এবং কাজের গল্প একে অপরের সাথে ভাগ করে নেয়। এছাড়া উদ্যোক্তাদের তৈরীকৃত নিজস্ব পণ্য নিয়ে স্থাপন করা হয় এক ডজন স্টল। এসব স্টলে নিজস্ব কারখানা বা ঘরে উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী করা হয়। নতুন উদ্যোক্তা তৈরী এবং পুরাতন উদ্যোক্তাদের সঠিক দিকনির্দেশনা প্রদান করাই এই সম্মেলনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
নিজের বলার মতন একটি গল্প ফাউন্ডেশনের সভাপতি ইকবাল বাহার জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক রফিকুল ইসলাম, জাকির হোসেন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) নরসিংদী শাখার সভাপতি রুস্তম আলী প্রমুখ।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা