আলোকিত নরসিংদীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু
১১ জুলাই ২০২০, ০৯:০৩ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত নরসিংদী’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করা হয়েছে। ৫ শতাধিক ফলজ, বনজ ও ওষধি চারা গাছ রোপণের লক্ষ্য নিয়ে শনিবার (১১ জুলাই) এ কর্মসূচীর সূচনা করা হয়।
নরসিংদী শহরের প্রস্তাবিত শেখ ফজিলাতুন্নেছা পার্কে ফলজ, বনজ ও ওষধি বৃক্ষ রোপণের মাধ্যমে শুরু হওয়া এ বৃক্ষ রোপণ কর্মসূচী চলবে মাসব্যাপী। শুরুর দিনে রোপিত বৃক্ষ মধ্যে ছিল নিম গাছ, জাম গাছ ও আমলকি গাছ।
এ সময় উপস্থিত ছিলেন আড়াই হাজারস্থ সরকারি সফর আলী কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ, কিশোরগঞ্জ সরকারি গুরু দয়াল কলেজ এর অর্থনীতি বিভাগ এর প্রফেসর এবি এম আমির হোসেন, আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।
আলোকিত নরসিংদীর সভাপতি জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করেছি। নরসিংদী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, খোলা মাঠ ও রাস্তার দুপাশে আগামী এক মাসে ৫ শতাধিক ফলজ, বনজ ও ওষধি চারা গাছ রোপণ করা হবে। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতিবছর বর্ষা মৌসুমে আমাদের বৃক্ষরোপণ কার্যক্রম করা হবে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা